প্রিন্ট এর তারিখঃ Sep 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 8, 2026 ইং
সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ইব্রাহিম (৪৮) নামে এক যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার(৭ মে) বিকেলে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাব এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম মিয়া রূপগঞ্জ উপজেলার সাহাপুর এলাকার রবিচন্দ্র সাহার ছেলে। সে একজন নওমুসলিম।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জসিম উদ্দিন জানান, এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাব এলাকায় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো গিয়ে এক যাত্রী মারাত্মক ভাবে আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV